সামহ্যোয়ারইন ব্লগের (http://www.somewhereinblog.net/recipeblog) পর ব্লগস্পট-এ (http://www.banglarecipe.blogspot.com) আমার রেসিপি গুলো, বাংলায় বাংলা খাবারের রেসিপি গুলো কাজ শুরু করার পর এবার WordPress-এও শুরু করলাম http://banglarecipe.wordpress.com। ইচ্ছে আছে এইসব রেসিপি, সেই সাথে আমার সংগ্রহের রেসিপি এবং গৃহিণী কিংবা যারা রান্না করতে পছন্দ করেন তাদের রেসিপি গুলো নিয়ে কাজ করার। ইচ্ছে আছে একটি পুর্ণাঙ্গ ওয়েব সাইট করার, আমাদের দেশের আঞ্চল ভিত্তিক রেসিপি গুলোকে সবার সামনে তুলে নিয়ে আসার। আমাদের নানী-দাদীরা দুনিয়া থেকে বিদায় নেয়ায় অনেক রেসিপি, অনেক মজার খাবার আমরা হারিয়ে ফেলছি। আগামী প্রজন্ম হয়ত ফাস্ট ফুডের নামে অনেক নতুন নতুন খাবারের স্বাদ পাবে, কিন্তু সেই দেশী স্বাদ? যা আমাদের জিবে লেগে আছে, যা আমাদের রক্তে মিশে আছে?