ভূলুস রেসিপি (vulu’s recipe)

দ্যা বাংলা রেসিপি ব্লগার…

Posted by: ভূলু (vulu) on: ফেব্রুয়ারি 19, 2007

সামহ্যোয়্যার ইন ব্লগ’কে ধন্যবাদ, নইলে হয়ত এই পথচলা, এই রেসিপি ব্লগ সম্ভব হত না। হয়ত চিন্তাই করা হত না। শুরুটাতো ওখানেই। এরপরতো ব্লগস্পটে এবং পরে ওয়ার্ডপ্রেসেও শুরু করি এই রেসিপি ব্লগ।

আমার কথা বলি, রান্না’তো করি অনেক দিন ধরে, সেই কৈশর পেরিয়ে যখন বধু হয়ে আসি শশুর বাড়ীতে। মা ভাল রাঁধতেন, শাশুড়ী ভাল রাঁধতেন, আমিও পেয়ে যাই কোন কারণ ছাড়াই ভাল রান্নার সেই উত্তরাধিকার, সাথে নোয়াখালী অঞ্চলের ভাল রান্নার ঐতিহ্য, পিঠা… সব।

তারপর স্বামী’র চাকুরীর সুবাধে অনেকদিন, এখনো চট্টগাম থাকা। চট্টগ্রামের ভাল রান্না, চট্টলাবাসী’র খেতে জানা’র ঐতিহ্য, গরুর মাংস আর শুঁটকী’র সুস্বাদু দাপট, লাল করে ঝোল করা তরকারী… সবই শিখে ফেলি, নিজের মত করে রান্না করতে জেনে যাই। তারপর কেমন করে এমনি এমনি দুই ঐতিহ্যের সখ্যতা গড়ে উঠে অবধারিত ভাবেই।

রাঁধিতো নিজের পরিবার, স্বামী-সন্তানদের জন্যে, আপনজনেদের জন্যে। আর রাঁধি প্রতিবেশীদের জন্যে, প্রতিবেশীদের প্রশংসা শুনে। ভালবাসি সন্তানদের, স্বামীকে। ভালবাসি ভাল কিছু, ভাল মানুষ, ভাল রাঁধতে। ভাল লাগে নিজের হাতে আপন জনকে রেঁধে খাওয়াতে আর রান্নার প্রশংসা শুনতে, কার না ভাল লাগে বলুন? অবশ্য যেকোন নারীই এই দোষে হয়ত দোষী হবে…।

আমি রাঁধি আমার মত করে, রান্নার জন্য নাকি হাত লাগে, আমি বলি অন্তর লাগে। রেসিপি বলার মত কোন ছকে সেই রান্না গুলোকে কখনো ভাবি নাই। তবে কিছুদিন থেকে ছেলেমেয়েদের আগ্রহে তা কাগজে টুকে রাখার চেষ্টা করছি, ওরাই করে কাজটি। ওরাই বলল আপনাদের জন্য তা এই খানে প্রকাশ করতে, তাতে নাকি সারা পৃথিবী থেকে সবাই দেখতে পাবে। এইসব রেসিপি’তে কেউ যদি রান্না করে একটু মজা পান তাতেই আমি খুশী হব। ভাল লাগলে, খারাপ লাগলে জানাবেন, খুশী হব।

সবাই ভাল থাকবেন, ভাল খাবেন, মজা করে খাবেন… এই প্রত্যাশায়।

শুরু হল ওয়ার্ড প্রেসে রেসিপি ব্লগ…

Posted by: ভূলু (vulu) on: ফেব্রুয়ারি 19, 2007

সামহ্যোয়ারইন ব্লগের (http://www.somewhereinblog.net/recipeblog) পর ব্লগস্পট-এ (http://www.banglarecipe.blogspot.com) আমার রেসিপি গুলো, বাংলায় বাংলা খাবারের রেসিপি গুলো কাজ শুরু করার পর এবার WordPress-এও শুরু করলাম http://banglarecipe.wordpress.com। ইচ্ছে আছে এইসব রেসিপি, সেই সাথে আমার সংগ্রহের রেসিপি এবং গৃহিণী কিংবা যারা রান্না করতে পছন্দ করেন তাদের রেসিপি গুলো নিয়ে কাজ করার। ইচ্ছে আছে একটি পুর্ণাঙ্গ ওয়েব সাইট করার, আমাদের দেশের আঞ্চল ভিত্তিক রেসিপি গুলোকে সবার সামনে তুলে নিয়ে আসার। আমাদের নানী-দাদীরা দুনিয়া থেকে বিদায় নেয়ার পর অনেক রেসিপি, অনেক মজার খাবার আমরা হারিয়ে ফেলছি। আগামী প্রজন্ম হয়ত ফাস্ট ফুডের নামে অনেক নতুন নতুন খাবারের স্বাদ পাবে, কিন্তু সেই দেশী স্বাদ? যা আমাদের জিবে লেগে আছে, যা আমাদের রক্তে মিশে আছে? তা কি আমরা হারিয়ে ফেলব?

 

জুন 2009
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« ফেব্রু    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

RSS Bangladeshi Recipes

  • An error has occurred; the feed is probably down. Try again later.